শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ঘোষনা
মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক

তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:   বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল-কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেয়া হবে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক।

তিনি বলেন,তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার সকালে মিরপুর সিটি ক্লাব মাঠে হীড ইন্টারন্যাশনাল স্কুলের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রথম অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন,সেই রূপরেখার ভেতরে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন।

আমিনুল হক বলেন, খেলাধূলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যাতে আমাদের সন্তানরা সুস্থ ভাবে গড়ে উঠে।সুস্থ চিন্তা মানসিকতা নিয়ে গড়ে উঠে।আমাদের সন্তানরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে।

এসময় তিনি অভিভাবকদের প্রতি পরামর্শ স্বরুপ বলেন,আমাদের সন্তানরা যাতে কখনও কোন অনৈতিক কাজ ও মাদকের দিকে চলে না যায়।আমাদের খেয়াল রাখতে হবে- আমাদের সন্তানরা কিভাবে পরিপূর্ণ ভাবে একটি মানবিক সন্তান ও একটি সু-সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

পাঠ্যপুস্তকে নতুনভাবে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে তুলে ধরতে হবে জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই শীর্ষ নেতা এসময় উল্লেখ করেন, ‘পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।’

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ আওয়ামী স্বৈরাচার সরকার আমাদের তরুণ প্রজন্ম,ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের সন্তানদের ভুল ইতিহাস শিখিয়েছিল।

এসময় উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির,রুপনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু,সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম,মিরপুর থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রধান,
বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির হোসেন ভূইয়া সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু,যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক,যুগ্ম আহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, বশির আহমেদ,শাওন আহমেদ রাজু, শরীফ উল্লাহ জাহেদ,মোঃ মোস্তফা,মাসুদ খান,থানা সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ,সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল,সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991