শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

তরুন প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে, নেতাকর্মীদের প্রতি- আমিনুল হক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:
আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন কিন্তু অনেক কঠিন একটি নির্বাচন হবে- সেই লক্ষ্য নিয়ে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্হ ভাসানী ভবন মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এসময় তিনি বলেন, আগামী নির্বাচন অতীতের যেকোন নির্বাচনের চেয়ে কঠিন ও প্রতিদ্বন্ধিতাপূর্ন হবে। কারন সেই কঠিন নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনে আমাদের দেশের তরুন প্রজন্মের একটি বৃহৎ অংশ
ভোটার রয়েছেন। আমাদেরকে সেই তরুন প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে। তরুন ভোটাররা কি চায় এমন প্রশ্ন তুলে আমিনুল হক বলেন, তরুন ভোটারদের চিন্তা ভাবনাকে বাস্তবে প্রতিফলনের মাধ্যমে আমাদের সকলকে তরুণ ভোটারদের কাছে যেতে হবে। নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে হবে।

আমিনুল হক বলেন, বিএনপির ৩১ দফা রুপরেখায় শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্হাকে গুরুত্ব দেয়া হয়েছে, সেই ৩১ দফা রুপরেখায় শিক্ষিত বেকারদের ভাতা দেয়ার কথাও বলা হয়েছে। আওয়ামী স্বৈরাচার কর্তৃক বিকৃত ইতিহাস সংশোধন করা এবং স্বাস্থ্যকে সার্বজনীন করার কথা বলা হয়েছে। ৩১ দফার এই বার্তা আমাদেরকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

এসময় তিনি দলের নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। দলের বৃহৎ স্বার্থে নেতাকর্মীদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে, নেতাকর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভূল বুঝাবুঝি থাকলে সেটাকেও ভূলে যেতে হবে। নিজেদের মধ্যে কোন কাদা ছুঁড়া ছুড়ি করা যাবে না।

দলের কোন নেতাকর্মী চাঁদাবাজি ও দখলদারিতে লিপ্ত হলে তাৎক্ষণিক ভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন,
বিএনপি এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে। জনগণের ক্ষতি হউক এমন কোন কাজকে বিএনপি সমর্থন করে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের কোন নেতাকর্মী চাঁদাবাজি দখলদারি বা লুটতরাজে জড়িত থাকলে তাৎক্ষণিক ভাবে তার প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করার নির্দেশনা দিয়েছেন।

এসময় আমিনুল হক আরও বলেন, দলের নেতাকর্মীদের ছোট্ট একটি ভূলের কারনে গত ১৭ বছরের ত্যাগ স্বীকারের মাধ্যমে আপনাদের রাজনীতির ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। তাই সতর্ক থাকুন।

সভায় উপস্থিত ছিলেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্মআহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মোঃ ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু প্রমুখ।

এরপরে তিনি রাজধানীর শেরে বাংলা নগরে ছাত্র যুব শক্তির আয়োজনে ঈদ ও বৈশাখী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে তিনি পল্লবীর ইস্টার্ন হাউজিং এ ঢাকা উত্তর সিটি করপোরেশন এর আয়োজনে গণশুনানী, রাস্তার কাজ উদ্বোধন ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991