শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে পরিত্যক্ত একটি নলকূপের পাইপে পড়ে ৩৫ ফুট গভীরে আটকা পড়েছে দুই বছরের শিশু সাজিদ। বুধবার (দুপুর দেড়টা) দিকে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

আটকা পড়া শিশুটির নাম মো. সাজিদ। সে ওই গ্রামের রাকিবের ছেলে। বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের টেস্ট বোরিংয়ের ভেতরে পড়ে যায় সে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাজশাহী শহর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, পরিত্যক্ত নলকূপটির বোরিংয়ের গভীরতা প্রায় ৩৫ ফুট এবং ব্যাস প্রায় ৫ ফুট। কর্মীরা ধারণা করছেন, শিশুটি এখনো জীবিত রয়েছে। কিছুক্ষণ আগেও শিশুটি সাড়া দিয়েছে এবং বর্তমানে তার কাছে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

শিশুটিকে উদ্ধার করতে মাটির চারপাশ কেটে ভেকু দিয়ে নিরাপদভাবে খনন কাজ চলছে। ঘটনাস্থলে আনা হয়েছে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল।

ওসি শাহীনুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রশাসন সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে শিশুটিকে জীবিত উদ্ধার করার জন্য। এটি একটি খুব ঝুঁকিপূর্ণ ও কঠিন উদ্ধার কাজ হলেও আমরা আশা ছাড়িনি।

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উৎকণ্ঠা ও ভিড় জমেছে। শিশুটির নিরাপদ উদ্ধারের জন্য এলাকাবাসীর পাশাপাশি সবাই প্রার্থনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991