শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

তানোরে ফসলি জমির মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার ২৩ ডিসেম্বর, ২০২৫ইং রাজশাহীর তানোরে ফসলি জমির মাটি কেটে বিক্রি ও বহন করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে ঘটনাস্থলে এসিল্যান্ড অভিযান চালিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে জৈনক জমির মালিক বাবুর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর উপজেলার বাধাইড় ইউপির মিশনপাড়া গ্রামে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে বহন ও বিক্রি শুরু হয়। এমন খবর পেয়ে ইউএনওর নির্দেশে এসিল্যান্ড অভিযানে মাঠে নামেন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভেকু ও ট্রাক্টরের মালিকসহ চালকরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মিশনপাড়া গ্রামের জৈনক জমির মালিক বাবুর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনুমতি ব্যতিত ভবিষ্যতে আর মাটি কাটবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

এব্যাপারে তানোরের এসিল্যান্ড শিব শংকর বসাক বলেন, কয়েকদিন থেকে গোদাগাড়ী উপজেলার জৈনক ব্যক্তি ভেকু মেশিন ও ট্রাক্টর এনে তানোর উপজেলার বাধাইড় ইউপির বিভিন্ন এলাকায় রাতের আঁধারে জমির মাটি কেটে বহন ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991