শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩২৫ বার পঠিত

মোঃ শরীফুল ইসলাম শরীফ তানোর প্রতিনিধিঃ

রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য নিবেদন এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের প্যারেড-কুচকাআওয়াজ পরিদর্শন ও তানোর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তথ্যসূত্রে জানা গেছে, আজ ২৬ মার্চ সকাল ১০ টায় তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ-এর সভাপতিত্বে, অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শীল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপির-পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। এবং প্যারেড-কুচকাআওয়াজ পরিদর্শন শেষে তানোর উপজেলার বীর-মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খান।

এসময় আরো উপস্থিত ছিলেন; তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা রায়, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, মহিলা বিষয়োক কর্মকর্তা এস এম ফজলুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস-চেয়ারম্যান আবুবাক্কার সিদ্দিক।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী শিক্ষক অভিবাক, স্থানীয় ব্যাবসায়ি ও বিভিন্ন শ্রেণী পেষার মানুষসহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তোফাজ্জুল হক খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ওহাব হোসেন লালু, দপ্তর সম্পাদক, জিল্লুর রহমান, কামারগাঁ ইউপির চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মজিবর রহমান, পাঁচান্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আতাউর রহমান, রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি বদিউজ্জামান নয়ন, উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক সারোয়ার হোসেন শাওন, কামারগাঁ ইউপি সদস্য লুৎফর রহমান, সরনজাই ইউপি সদস্য আব্দুল আলিমসহ, তানোর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের ওয়ার্ড- ইউনিয়ন, থানা-উপজেলা পর্যায়র নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি; ময়না চেয়ারম্যান বলেনঃ
বাঙালি জাতির মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথপেরিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তিসংগ্রামের অনুপ্রেরণার উৎসও হয়ে ওঠেন।

প্রায় দুইশ’ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণ থেকে স্বাধীনতার জন্য উত্তাল ভারতের অগ্নিগর্ভে জন্ম নেন শেখ মুজিব। পরাধীন ভারতে জন্ম নেওয়া শেখ মুজিব শৈশব থেকেই জমিদার, তালুকদার ও মহাজনদের অত্যাচার, শোষণ ও নির্যাতন দেখেছেন। মানুষের দুঃখ, কষ্ট দেখে তাদের মুক্তির সংগ্রামে ছাত্রজীবন থেকেই তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।

ব্রিটিশ শাসন শোষণের হাত থেকে ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ মুক্ত হলেও বাঙালির ওপর জেঁকে বসে পাকিস্তানি ঔপনিবেশিক শাসন-শোষণ, নিপীড়ন-নির্যাতন। ভ্রান্ত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্র শুরু থেকেই বাঙালির ওপর নির্যাতনের স্টিম রোলার চালাতে থাকে। অন্যায়ের বিরুদ্ধে তখন থেকেই প্রতিবাদী হয়ে ওঠে বাঙালি। ছাত্রজীবন থেকেই বাঙালির মুক্তির আন্দোলনে তিনি নিজেকে নিয়োজিত করে। ধারাবাহিক পথ পেরিয়ে শেখ মুজিব বাঙালিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন। যার বহিঃপ্রকাশ ঘটে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। একাত্তরের ৭ মার্চ তিনি ঐতিহাসিক ভাষণে বাঙালিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়াতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়েই প্রস্তুত থাক, আমি যদি হুকুম দিবার নাও পারি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো…’। বঙ্গবন্ধুর এই চূড়ান্ত নির্দেশই জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে শক্তি ও সাহস জোগায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991