সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

তামাক নয়, স্বাস্থ্যই হোক অগ্রাধিকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

 

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:

শাহজাদপুর (সিরাজগঞ্জ), ১ জুন:
বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।কর্মসূচির শুরুতে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত হয় আলোচনা সভা, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. শাহাদাৎ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম, ডা. নাজমুল হাসান, ডা. কাওসার আহমেদ এবং মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমীন।আলোচনায় বক্তারা তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক ক্ষতির চিত্র তুলে ধরেন। তাঁরা বলেন, “তামাকসেবন শুধু ব্যক্তির শরীরেই ক্ষতি আনে না, এটি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের পথেও বাধা হয়ে দাঁড়ায়।”তাঁরা আরও বলেন, একটি সুস্থ, উন্নত ও সচেতন জাতি গঠনের জন্য তামাকমুক্ত সমাজ গড়া এখন সময়ের দাবি।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991