শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
ঘোষনা
টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

তারুণ্যের অহংকার আলামিন হক বিজয়ের মোটরসাইকেল শোভাযাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

দুর্গাপুর প্রতিনিধিঃ মোঃ ইসমাইল হোসেন রাজশাহী দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়ন পারিলা গ্রামের তরুণ জনপ্রিয় নেতা আলামিন হক বিজয় তাঁর নিজ এলাকা জয়নগরে ০৩.১০.২০২৪ ইং তারিখে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন।

সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ সমাজ তাঁর এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন ।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তাঁর পিতা হাজী মোঃ শামসুল হক ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ছিলেন এবং তিনি ছাত্র দলের রাজনীতি করতেন। তাঁর পরিবার বিএনপির রাজনীতি করায় নানা ভাবে নির্যাতিত। এলাকার আওয়ামী লীগ সমর্থিত নেতা কর্মীরা বিভিন্ন সময় তাঁর ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, নির্যাতন ও দফায় দফায় চাঁদা নেয়।

উল্লেখ্য, তিনি বিগত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নিজ বাড়িতে একটা রাত ঘুমাতে পারেননি ।

দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব অধ্যাপক জোবায়েদ হোসেনে সাথে কথা বললে তিনি জানান, হাজী মোঃ শামসুল হক বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা। তার ছেলে আলামিন হক বিজয় ছোট থেকে আমার সাথে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের রাজনীতি করে আসছে এবং এখন পর্যন্ত আমার সাথে রাজনীতিতে সক্রিয় আছে। নিঃসন্দেহে সে একজন সৎ, সাহসী, তরুণ জনবান্ধব নেতা। আমি তার ও তার পরিবারের পাশে আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আমি তার সার্বিক সফলতা কামনা করি।

বিজয় হকের সাথে কথা বললে তিনি বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান, রাজনীতি আমার রক্তে । আমি আমার এলাকা ৭ নং জয়নগর ইউনিয়নের জনগণ সঙ্গে নিয়ে উক্ত ইউনিয়নের মাটি থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী সহ সকল অন্যায় প্রতিহত করবো।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিতে প্রতিপক্ষ থাকবেই । তারা আমার জনপ্রিয়তা নষ্টের জন্য সড়যন্ত্র করছে, আমার সম্মানহানির চেষ্টা করছেন। সম্মান দেওয়ার মালিক স্বয়ং আল্লাহ। আমি মনে করি যারা এটা করছে তারা আমার প্রচার করছেন। জনগণ জানে আমি ভাল না খারাপ।

তিনি আরো বলেন, আমি ও আমার পরিবার নির্যাতিত হয়েছি, চাঁদা দিয়েছি, নিজ এলাকা ছেড়ে ছিলাম ১৬ বছর। এমন ঘটনা কোন ব্যক্তি বা পরিবারের উপর যেনো না ঘটে তার জন্য পদক্ষেপ গ্রহণ করবো । আমি ৭ নং জয়নগর ইউনিয়ন বাসিকে সঙ্গে নিয়ে উন্নয়নের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি সমাজ কর্মে মাস্টার্স করেছি তাই সমাজের উন্নয়নে কাজ করা আমার মূখ্য উদ্দেশ্য,আপনারা আমাকে দোয়া ও সমর্থন দিয়ে পাশে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991