শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শৈলকূপায় ছাত্রদলের স্বাগত মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সোমবার ২২ ডিসেম্বর বিকেলে শৈলকূপা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে নানা স্লোগান দেন। ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
স্বাগত মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীরা যে প্রত্যাশা লালন করে আসছেন, তার বাস্তব প্রতিফলন ঘটবে তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে।
শৈলকূপা উপজেলা ছাত্রদলের নেতারা বলেন, তারেক রহমান তরুণ সমাজের অনুপ্রেরণা। তার নেতৃত্বে দেশের ছাত্রসমাজ আরও ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে। একইসঙ্গে তারা সকল নেতাকর্মীকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত থেকে মিছিলের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করবে বলে তারা আশাবাদী।
স্বাগত মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলে নেতাকর্মীরা ভবিষ্যতে দলীয় কর্মসূচি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991