শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ঘোষনা
৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক

তালতলীতে ২টাকায় ইফতার বিতরণ

সাইফুল্লাহ নাসির
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩২৩ বার পঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান মাসজুড়ে বরগুনার তালতলীতে সুবিধাবঞ্চিতদের মাঝে দুই টাকায় ইফতার বিতরণ করছে মেসার্স হাওলাদার ট্রেডার্স।প্রায় প্রতিদিনই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।
জানা যায,পবিত্র রমজান মাসে রোজাদারদের সবার পাশে” এমন স্লোগান নিয়ে সম্পূর্ণ নিজস্বভাবে উদ্যোগে নেন মেসার্স হাওলাদার ট্রেডার্স। প্রথম রমজান থেকেই প্রতিদিন বিকেল পাঁচটার দিকে দুই টাকা দিয়ে একটি কার্ড সংগ্রহ করেন ভ্যানচালক,রিকশাচালক, দিনমজুর ও সুবিধাবঞ্চিত মানুষ।পরে উপজেলার বাধঘাট এলাকায় এ ইফতার বিতরণ করেন।

প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রতিদিন দুই টাকার বিনিময়ে তুলে দেয়া হয় ৭ ধরনের ইফতার। ওয়ানটাইম খাবার বক্সে দেওয়া এসব খাবার পেয়ে খুবই খুশি নিম্ন আয়ের মানুষেরা। তারা এমন কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন। দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের কেউ কেউও নিচ্ছেন এই ইফতার ।আয়োজকরা জানান এই বছরের ধারাবাহিকতায় প্রতিবছর রোজার প্রথম দিন থেকেই এ কার্যক্রম শুরু করা হবে।
এদিকে ব্যক্তি মালিকানার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন মহল বলছেন এ উপজেলায় বিত্তবানদের উচিৎ সুবিধাবঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসা। ভবিষ্যতে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন তারা।

দুই টাকার ইফতার পেয়ে কয়েকজন বলেন,আমরা যারা নিম্নে আয়ের মানুষ আছি তারা ইচ্ছা করলেও এমন ইফতার ক্রয় বা নিজেদের তৈরি করা সম্ভব না।তাই এখান থেকে প্রতিদিন ইফতার নিয়ে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে সবাই এক সাথে ইফতার করি।
মেসার্স হাওলাদার ট্রেডার্সে স্বত্বাধিকারী মোঃ তারেকউজ্জামান তারেক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে রমজান মাসে এই উদ্যোগ নেওয়া হয়েছে।প্রতিদিনই সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিজ বাড়িতে ইফতার তৈরি করা হয়। পরবর্তীতে স্বেচ্ছাসেবকদের দিয়ে এই ইফতার বিতরণ করা হয় দুই টাকার মিনিময়ে।এই দুই টাকাও ব্যয় করা হবে অসহায় ও দুস্থদের মাঝে।তিনি আরও বলেন,প্রতিবছরই সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991