সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

তাহিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৫৪ বার পঠিত

শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ থেকেঃ

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।

 

সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক এমএ রাজ্জাক, শওকত হাসান, রাহাত হাসান মুন্না, মনিরাজ শাহ, শংকর চন্দ, সাকিল হাসান, উজ্জল, সাগর খান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সু্প্রভাত চাকমা বলেন, তাহিরপুরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানের কারনে এ উপজেলা দেশব্যাপী বিখ্যাত। এ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। সরকারি নিয়ম-নীতির মধ্যে তাহিরপুরে ভালো কিছু করতে চাই।

 

এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমার উপজেলায় দেশের প্রচলিত আইনের বিরোধী কোন কাজে ছাড় দেয়া হবেনা। বিশেষ করে মাদক, ফসলি জমির বাঁধ নির্মান, বাল্যবিবাহ, দ্রব্যমুল্যর সিন্ডিকেট ইত্যাদি বিষয়ে জিরো টলারেন্সে অবস্থান করা হবে।

 

তিনি আরো বলেন, কোথাও অপরাধ হচ্ছে এমন তথ্য পেলে অবশ্যই ব্যবস্থা নেব। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991