শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ঘোষনা
দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা

তীব্র তাপদাহে কোটচাঁদপুরের কৃষকেরা বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২০৩ বার পঠিত

 

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:  ঝিনাইদহের কোটচাঁদপুরে তীব্র তাপদাহের মধ্যে বহুবিদ শঙ্কা নিয়ে শুরু হয়েছে সোনার ফসল ঘরে তোলার কাজ। একদিকে প্রচন্ড তাপদাহ অন্যদিনে যে কোন সময় হতে পারে শিলাবৃষ্টিসহ ঝড়ঝাপটা আর শ্রমিক সংকট তো আছেই। সব কিছু বিবেচনায় রেখে কোন প্রকার সময় নষ্ট করতে নারাজ তারা। এবার বোরোর বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। লক্ষ্য মাত্রার চেয়ে বেশি ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। ধান ঘরে তুলতে প্রকৃতিক দূর্যোগ ও ঝড় বৃষ্টি বাঁধ সাধার আগেই ধান কাটা, বাধা ও বাড়ীতে নিতে তোড়জোড় শুরু হয়ে গেছে কোটচাঁদপুরের মাঠগুলোতে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সবেমাত্র শুরু হয়েছে ধান কাটা যা আগামী ১২ থেকে ১৫ দিন লাগবে মাঠ থেকে সব ধান ঘরে তুলতে।
উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বোরো ধান চাষী জাহাঙ্গীর আলম, সহিদুল, হায়দার, সরো গড়াই, তরিকুল , সাইফুল রোয়ারমাঠের মধ্যে ধান কাটা ও বাধাঁর কাজ করছিলেন। তাদের সাথে কথা বললে তারা জানান এবার আবহাওয়া অনুকুলে থাকায় বোরো ধানের ফলন খুব ভাল হয়েছে। দামও অনেক ভাল। ধান কাটা শ্রমিকের কিছুটা সংকট থাকলেও কিছু ধান ঘরে তুলতে পেরেছি। তবে এবার প্রচুর গরম পড়ায় জীবন দুর্বিসহ হয়ে পড়েছে । তারা আরো জানান শিলাবৃষ্টির শঙ্কায়
এখন ধান কেটে বাড়িতে নিতে ব্যস্ত আছি। মাড়াই পরে করবো। বালিয়া ডাঙ্গা গ্রামের বোরো চাষী রহমান, কাওসার, হেকমত, আক্তার, লালচাঁদ এবং কুষনা ইউনিয়নের তালসার গ্রামের চাষী হাসান বলেন, এবার আল্লাহর রহমতে আশানুরুপ ধানের ফলন আছে যে কারণে শ্রমিক সংকট থাকলেও বেশি একটা সমস্যা হচ্ছে না।
কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান জানান, এ বছর মোট ৬ হাজার ৩ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ১ শত উননবই মেট্রিকটন। আবহাওয়া অনুকুলে থাকলে বোরো চাষের লক্ষ্যমাত্রা পূর্ণ হবে ইনশাল্লাহ। বোরো ধান কেবল গোছানো শুরু হয়েছে তবে কৃষকরা বলছে বাম্পার ফলন হচ্ছে। উচ্চ তাপমাত্রা আর প্রচন্ড গরমের কারণে শ্রমিক সংকটের মুখে বোরোধান চাষীরা। উপজেলার বহরমপুর গ্রামের ধানচাষী ও এলাকার মেম্বর ফরিদুল ইসলাম বলেন কৃষিতে আরো আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ানো গেলে ঝুকি ও খরচ দু’টোই অনেক কম হত। উন্নতি হতো কৃষকের জীবনমান। যা কার্যকর করতে তিনি জোর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991