মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৩৩ বার পঠিত

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান বলেছেন, জনগণের মতামতকে উপেক্ষা করে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ঢাকা-১৮ আসন থেকে তুরাগকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। শনিবার (২৩ আগস্ট) বিকেলে উত্তরার খালপাড় রপায়ন টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে ঢাকা-১৮ আসনে বহাল রাখার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোস্তফা জামান বলেন, “কোন অবস্থাতেই আমরা ঢাকা-১৮ আসনকে বিভক্ত হতে দেব না। আমরা তুরাগবাসী ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকব। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।” তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, জনগণের মতামতের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে তা কখনোই জনগণ মেনে নেবে না। প্রয়োজন হলে কমিশনকে এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, তুরাগের চার ওয়ার্ডের কোনো বাসিন্দা কিংবা ভোটার মিরপুরের ঢাকা-১৬ আসনের অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে নেই। এই ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে মোস্তফা জামান বলেন, “শেখ হাসিনা দিনের ভোট রাতে দিয়েছে। তার অনুচরেরা রাতের আঁধারে কাজ করছে। আজও তারা ষড়যন্ত্র করে তুরাগের চার ওয়ার্ডকে ঢাকা-১৬ আসনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে।” তিনি আরও বলেন, “আমরা চাই অন্যায়, অবিচার ও জুলুমমুক্ত একটি সুন্দর ঢাকা গড়ে তুলতে। জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।” তুরাগ থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদ খোকার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম, সোলাইমান হাসান রফিক মোল্লা, মহিউদ্দিন সোহাগ রাজা,রফিকুল ইসলাম রবো, রিপন হাসান খন্দকার, আলী আহমেদ, মোঃ চান মিয়া বেপারী, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলী, দক্ষিণখান থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক কামাল পাশা, আলমগীর হোসেন শিশির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991