সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তৃণমূলে ঐক্যের ভিত্তিই বিএনপির শক্তি” — মেজর হাফিজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

 

মোঃ জিহাদ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলন প্রাণবন্ত রূপ নেয়। দলীয় শৃঙ্খলা ও নেতৃত্ব নির্বাচনকে ঘিরে সর্বত্র ছিল উৎসাহ-উদ্দীপনা।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

তিনি তার বক্তব্যে বলেন,ধানের শীষ প্রতীক যাকেই দেওয়া হোক, তৃণমূল নেতাকর্মীদের তার পক্ষে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। দলের মূল শক্তি হলো তৃণমূল। তাদের দায়িত্ব হচ্ছে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করা।”

 

তিনি সতর্ক করে বলেন,বিএনপির ভেতরে কোনো অপশক্তি অনুপ্রবেশ করলে দল কলঙ্কিত হবে। ষড়যন্ত্রকারীদের সময় থাকতেই চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। বিএনপির নামে কেউ যদি অন্যায় করে, তাকে আইনের আওতায় আনা হবে।

 

দুর্নীতি নিয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন,এক বছরের মাথায় একজন ইউনিয়ন চেয়ারম্যান যদি অট্টালিকা গড়ে তুলতে পারে, তাহলে আমি ছয়বার এমপি হয়েও তা পারিনি—কারণ আমি কখনো দুর্নীতিতে জড়াইনি, ভবিষ্যতেও জড়াব না ইনশাআল্লাহ।”

 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফা মিন্টু সভাপতি এবং ওমর আসাদ রিন্টু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন :প্রধান বক্তা: আ ক ম কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), বিএনপি

উদ্বোধক: নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ, সদস্য, ভোলা জেলা নির্বাহী কমিটি

বিশেষ অতিথি:আলহাজ্ব গোলাম নবী আলমগীর, আহ্বায়ক, বিএনপি ভোলা জেলা শাখা
মোহাম্মদ রাইসল আলম, সদস্য সচিব, জেলা বিএনপি
আলহাজ্ব শফিউর রহমান কিরন, সিনিয়র আহ্বায়ক, জেলা বিএনপি

সম্মেলনের সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা মিন্টু এবং সঞ্চালনায় ছিলেন ওমর আসাদ রিন্টু।

সম্মেলন শেষে নেতাকর্মীরা বলেন,এই সম্মেলনের মাধ্যমে তৃণমূল সংগঠন আরও সুসংহত হলো এবং আগামীর রাজনৈতিক আন্দোলনে উপজেলা বিএনপি আরও ঐক্যবদ্ধভাবে অংশ নিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991