সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি – আমিনুল হক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক :  “দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি” বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

আজ বুধবার দুপুরে তুরাগ থানা বিএনপির আয়োজনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তার বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করবো। আর যারা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন- তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “দলের সদস্য নবায়নের সময় খেয়াল রাখতে হবে—আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ যেন বিএনপির সদস্য হতে না পারে। পতিত আওয়ামী লীগ থেকে আসা কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে দলে অনুপ্রবেশ করতে না পারে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দলে এখন এমন অনেকেই ঢুকতে চাইছে, যারা অতীতে দলের পাশে ছিল না। গত ৫ আগষ্টের পর থেকে অনেকেই নিজেকে বড় বিএনপি বলে প্রমাণ করতে চাইছেন। কিন্তু আমরা জানি, গত ১৭ বছরে কারা রাস্তায় ছিল, কারা মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছে। তাদেরকেই আমরা মূল্যায়ন করবো।”

বিএনপি অন্যায় করে না, অন্যায়কারীকে প্রশ্রয়ও দেয় না’ মন্তব্য করে আমিনুল হক বলেন, বিএনপিতে চাঁদাবাজ ও দখলবাজের কোনো জায়গা নেই। বিএনপি অন্যায় ও অত্যাচার করে না। কোথাও বিএনপির বদনাম হয়, এমন কাজ করা যাবে না। বিএনপি ভালো মানুষের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশনা রয়েছে কেউ চাঁদাবাজি করলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হলে দলের আদর্শ ও ত্যাগের মূল্যবোধকে ধারণ করতে হবে। রাজনীতিতে স্থায়ী হতে হলে পরীক্ষিত হতে হবে।”

বিএনপি একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর উল্লেখ করে আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে দেশের মানুষকে যেভাবে জুলুম-নির্যাতন করেছে, বিএনপি ঠিক তার উল্টো পথে চলবে।

তুরাগ থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হারুন অর রশীদ খোকার সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম এর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম,
মহানগর উত্তর বিএনপির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মোতালেব হোসেন রতন, নূরুল হক ভূইয়া নূরু, শামীম পারভেজ, সালাম সরকার, হাফিজুর রহমান শুভ্র, এম এস আহমাদ আলী, জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব এ্যাড. রুনা লায়লা রুনা প্রমুখ।

এরপর বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উত্তরা পশ্চিম থানার উদ্যোগে দলের সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991