শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

দখল বাজদের দখলে চট্টগ্রাম নগরীর অলংকার মোড় ফুটপাত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৬৫ বার পঠিত

রিয়াদুল মামুন সোহাগঃ চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকার ফুটপাত অধিকাংশ হকারদের দখলে চলে গেছে।রীতিমত ফুটপাতকেই মার্কেট বানিয়ে ফেলেছে তারা।অলংকার জুড়ে ফুটপাতে রয়েছে ছোট ছোট টং এর দোকান।যার মধ্যে রয়েছে চায়ের দোকান,ভাতের দোকান,কাপড় ও নিত্য প্রয়োজনীয় দোকান।একে.খান ও অলংকার এলাকার রাস্তার দুই ধারে সারি সারি দাড়িয়ে আছে বিভিন্ন কোম্পানির গাড়ি।ফুটপাতে আছে তাদের বাস কাউন্টার।

ফুটপাত ও রাস্তা দখলের কারনে নগরীর প্রতিটি মোড়ে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।ফুটপাত দখলের কারনে মানুষের চলাচল হয় সড়কে যার ফলে ঘটছে সড়ক দুর্ঘটনা।বেশি সমস্যা হচ্ছে শিশু প্রতিবন্ধি ও নারীদের।

নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রতিটি এলাকার ফুটপাত এবং রাস্তা দখলদারদের দখলে।জি.ই.সি,দুই নম্বর গেইট,মুরাদপুর,বহদ্দারহাট,অক্সিজেন মোড় ঘুরে দেখা যায় ফুটপাতে রয়েছে চায়ের দোকান ভাতের দোকান,ফলের দোকান,মোবাইল ও ইলেক্ট্রনিক্স এর দোকান ও রাস্তা জুড়ে আছে বিভিন্ন রোডের ছোট বড় অনেক গাড়ির স্ট্যান্ড।

পথচারীদের কেনাকাটার সুযোগে ছিনতাইয়ের ঘটনাও ঘটছে।প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে হকার উচ্ছেদ অভিযান চললেও দিন কয়েক পর তা আবারও আগের রূপে ফিরে আসে।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরের ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও শৃঙ্খলায় ফিরতে আগ্রহ নেই হকারদের।

চট্টগ্রাম সম্মিলিত হকার ফেডারেশনের তথ্য অনুযায়ী, নগরে হকার রয়েছে প্রায় ২০ হাজার।এ সংগঠনের নিয়ন্ত্রণে আছে ৩টি সংগঠন।এগুলো হলো-চট্টগ্রাম হকার্স লীগ,চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতি ও চট্টগ্রাম ফুটপাত হকার সমিতি।এর বাইরেও রয়েছে আরও ৫ হাজার ভাসমান হকার।তারা বিভিন্ন গাড়িতে করে এবং অস্থায়ী দোকান সাজিয়ে পণ্য বিক্রি করেন। আগ্রাবাদ ঘুরে দেখা গেছে,সকাল ১১টার পর থেকেই হকাররা ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করছে। এতে বাধ্য হয়ে পথচারীরা নামছেন রাস্তায়।

রাজনৈতিকভাবে আশীর্বাদপুষ্টরাই এখন হকার মার্কেটে দোকানের মালিক।সমিতির নামে প্রতিদিন হকারদের কাছ থেকে নেওয়া হয় চাঁদা।অভিযোগ আছে,পুলিশ এবং স্থানীয় প্রভাবশালীদেরও চাঁদা দিয়ে ব্যবসা করতে হয় হকারদের।

চকবাজার,বহদ্দারহাট,জুবিলী রোড,রেয়াজউদ্দিন বাজার,নিউমার্কেট,আমতলা,স্টেশন রোড, আন্দরকিল্লা,খাতুনগঞ্জ,চাক্তাই,আসদগঞ্জ, ফিরিঙ্গিবাজার,লালদীঘি,জিইসি মোড়,মুরাদপুর, মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক, ষোলশহর,অক্সিজেন,পাহাড়তলী অলংকার মোড়,এ কে খান গেট,বড়পুল মোড়,ইপিজেডসহ নগরজুড়ে ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা।

শুধু ফুটপাত দখল নয়,অনেক এলাকায় ফুটপাত ছাড়িয়ে মূল রাস্তা পর্যন্ত রয়েছে দখলদারদের রাজত্ব। এই অনিয়ম দিন দিন বাড়ছে।অথচ পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন সব সময় বড় বড় বুলি আউড়ে যাচ্ছে তারা ফুটপাত মুক্ত করতে সদা সচেষ্ট ও তৎপর। তাদের তৎপরতা সারা বছর চলে।তবু যুগ যুগ ধরে ফুটপাত অবৈধ দখলে থেকে যায়।

ফুটপাত দখলের কারণে নগর অপরিচ্ছন্ন থাকে, পরিবেশ নষ্ট হচ্ছে,যানজট হচ্ছে,পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন না।ফুটপাত দখল করে রাখায় মানুষ রাস্তায় হাঁটেন,এ কারণে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে।যে শহরে ফুটপাত দেখা যায় না,সে শহরের সৌন্দর্যও থাকে না।এসব অসুবিধার কারণে নগরের মানুষ ফুটপাত দখলের বিরুদ্ধে।শুধু দখলদার এবং যাঁরা তাঁদের কাছ থেকে নানান সুযোগ-সুবিধা পান, তাঁরাই ফুটপাত দখলের পক্ষে।

অনেকে বলেন,ফুটপাত দখলের পেছনে রয়েছে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট ও রাজনৈতিক নেতা-কর্মী। তাঁদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার পেছনে পুলিশেরও ভূমিকা আছে।এ অভিযোগের কোনো প্রমাণ কেউ দিতে পারেন না বলেই অনিয়মের সাম্রাজ্যে পরিণত হয়েছে নগরের ফুটপাত।এতে একটি বিষয় প্রমাণিত হয় এই অবৈধ,অনৈতিক ও অনিয়ম যাঁরা করছেন তাঁদের পেছনে নিশ্চয়ই ক্ষমতাধর কোনো শক্তির সমর্থন রয়েছে।না হলে বছরের পর বছর এভাবে চলতে পারে না।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী জানান,ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্মিত হয়।এটা নাগরিক অধিকার।নগরের ব্যস্ত সড়কগুলোতে যানবাহন চলাচল নির্বিঘ্ন এবং নাগরিকদের দুর্ঘটনা থেকে রক্ষা করতেই ফুটপাথে চলাচল জরুরি।

ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্মিত হয়।এটা নাগরিক অধিকার।নগরের ব্যস্ত সড়কগুলোতে যানবাহন চলাচল নির্বিঘ্ন এবং নাগরিকদের দুর্ঘটনা থেকে রক্ষা করতেই ফুটপাথে চলাচল জরুরি।এই ফুটপাত দখলমুক্ত না করতে পারলে পথচারীরা রাস্তা দিয়ে হাঁটবে যার ফলে দূর্ঘটনা লেগেই থাকবে বলে মনে করেন সুশীল সমাজের লোকজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991