মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

দুর্গাপুরে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা দিলো দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

মো: ইসমাইল হোসেন নবী সিনিয়র রিপোর্টার:

রাজশাহী দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে দুগার্পুর প্রেসক্লাব ও দুর্গাপুর সাংবাদিক সমাজ রবিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশানার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান), সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু, দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি ইসমাইল নবী, সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মায়া, সাবেক সভাপতি মিজান মাহী, সহ-সভাপতি মাসুদ রানা তুষার, সাংবাদিক আজহারুল ইসলাম বুলবুল, মশিউর রহমান মানিক, গোলাম কিবরিয়া, সোহানুর রহমান, আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম, আলামিন, মনিরুল ইসলাম, আকাশ সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

‎সাংবাদিকরা বলেন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন একজন দক্ষকর্মী এবং সাংবাদিকবান্ধব ইউএনও ছিলেন। তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে খুবই আন্তরিক ছিলেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধার চোখে দেখতেন। আমরা আশা করি নতুন কর্মস্থলে গিয়েও দুর্গাপুরের মানুষকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবেন ইউএনও সাবরিনা শারমিন।

‎নির্বাহী অফিসার বলেন, দুগার্পুর একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার মানুষ খুবই আন্তরিক। যতদিন দুর্গাপুর ছিলাম, সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পেরেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991