
মোঃ ইসমাইল হোসেন নবী সিনিয়র রিপোর্টার, রাজশাহী:-
রাজশাহীর দুর্গাপুরে পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মামুন আলী (২৯) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জয়কৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতা সংক্রান্ত মামলায় মামুন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান অব্যাহত থাকবে।