মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

‎দুর্গাপুরে মাথায় লাঠির আঘাতে আহত জুয়েল রানা চিকিৎসাধীন আইসিইউতে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৬৪ বার পঠিত


‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী জেলা দুর্গাপুর থানার অন্তর্গত ৫নং ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া গ্রামে মাথায় লাঠির আঘাতে জুয়েল রানা (২৬) নামের এক যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত জুয়েল রানা হাড়িয়াপাড়া গ্রামের মৃত সিদ্দিকের ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

‎স্থানীয় সুত্রে জানাগেছে, গত মঙ্গলবার (৪ জুন) দিবাগত রাত ১ টা ৪ মিনিটে উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া গ্রামের স্কুল মাঠে একটি চায়ের দোকানে বসে জুয়েল রানা মোবাইলে ভিডিও দেখছিলেন এ সময় হামলাকারী পিছনদিক থেকে এসে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে এমনটায় দেখা গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এই ভিডিও ছড়িয়ে পড়ে। এদিকে,সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

‎আহত জুয়েল রানার পরিবারের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জের ধরেই এ হামলা চালানো হয়েছে। তারা দ্রুত হামলাকারীকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে আহত জুয়েল রানার চাচাতো ভাই দেলোয়ার হোসেন দুর্গাপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

‎এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা (৫ জুন) বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত এজাহার দায়ের হয়েছে। হামলাকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও আহত জুয়েল রানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991