শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ঘোষনা
সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক

দুর্গাপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

 

ইসমাইল হোসেন  দুর্গাপুর প্রতিনিধিঃ   রাজশাহী দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তপোধ্বনি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠন পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন শেষে বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মহান বিজয় দিবসের কর্মসূচিতে আরো ছিল, সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা ভবনসহ সরকারি, আধা-সরকারী অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর-মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।এছাড়াও বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজয় মেলার আয়োজন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।

পৃথক পৃথক এসব অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুৃমন চৌধুরী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাসুুক ই-মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার নুরে শেফা, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল হক, সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, সমবায় অফিসার আজগর আলী, আনসার ভিডিপি অফিসার সেলিনা।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদীদল দুর্গাপুর উপজেলা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, অধ্যক্ষ হোসেন আলী শাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করীম রেজা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, দুর্গাপুর ডিগ্রী কলেজের প্রভাষক জিয়াউল হক রতন।

এছাড়াও সকল বীর-মুক্তিযোদ্ধা, সরকারি, আধা-সরকারী দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991