সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

দৃষ্টিনন্দন রূপে গড়ে উঠেছে গলাচিপা উপজেলা পরিষদ চত্বর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৭ বার পঠিত

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ নতুন সম্প্রসারিত ভবনে কার্যক্রম শুরু হয়েছিল অনেক আগেই। তবে দীর্ঘদিন ধরে পরিষদের যাতায়াত সড়ক ও আশপাশের জলাশয় ভরাটসহ সৌন্দর্যবর্ধনমূলক উন্নয়ন কাজগুলো পিছিয়ে ছিল। সম্প্রতি বরাদ্দ পাওয়া যাওয়ায় সেই অপেক্ষার অবসান ঘটেছে। এখন দ্রুত গতিতে চলছে এসব উন্নয়ন কাজ। পরিষদ ভবনের চারপাশে বালু ভরাটের কাজ শেষ পর্যায়ে রয়েছে, চলছে ফিনিশিং কাজ। পাশাপাশি যাতায়াতের রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে। শুধু তাই নয়, এলাকা সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে নতুন করে খনন করা হচ্ছে পুকুর, বৃক্ষরোপন করা, আধুনিক লাইটিং ব্যবস্থা, আকর্ষণীয় প্রবেশদ্বার (গেট) নির্মাণ এবং শিশুদের জন্য একটি বিনোদনমূলক পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাজ সম্পন্ন হলে উপজেলা পরিষদ চত্বর হবে আধুনিক, দৃষ্টিনন্দন এবং ব্যবহার উপযোগী। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “উন্নয়নমূলক কাজগুলো দীর্ঘদিন ধরে পিছিয়ে ছিল মূলত পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণে। সম্প্রতি বরাদ্দ পাওয়ায় আমরা দ্রুত গতিতে কাজ শুরু করেছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই সবগুলো কাজ শেষ করতে পারব।” স্থানীয়রা মনে করছেন, এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে উপজেলা পরিষদ এলাকা শুধু প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেই নয়, বরং সাধারণ মানুষের জন্য একটি সুন্দর মিলনমেলা ও বিনোদনের স্থান হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991