সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

দেবহাটায় প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৪২ বার পঠিত

মোঃ রিয়াজুল ইসলাম,(আলম)সাতক্ষীরা দেবহাটা প্রতিনিধিঃ

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচির মধ্যে দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তমঞ্চে বৃহস্পতিবার ১০ নভেম্বর, ২২ ইং তারিখ সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, স্কুল, কলেজ, মাদ্রাসা, এনজিও মহিলা সমিতি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬ টি স্টল নিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

 

প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ ও দেবহাটা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এরপর অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গনে স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। স্টল পরিদর্শন শেষে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে এখন মানুষের সব ধরনের সেবা নিশ্চিত করা হচ্ছে। অনুষ্ঠানে দেবহাটা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991