সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’—শাহজাদপুরে তিনদিনব্যাপী ফল মেলার জমকালো উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬২ বার পঠিত

 

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:

“ফল খাওয়ার অভ্যাস গড়ি, সুস্থ জীবন নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ফল মেলা। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় উপজেলার দিলরুবা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশি ফল শুধু রুচির বিকাশ নয়, বরং এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুস্থ জীবনযাপনের অন্যতম সহায়ক। তারা বলেন, দেশীয় মৌসুমি ফল ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্য আঁশের গুরুত্বপূর্ণ উৎস।

বক্তারা প্রতিটি পরিবারকে বাড়ির আঙিনা, ছাদ বা ফাঁকা জমিতে ফলদ গাছ রোপণের আহ্বান জানান। এটি একদিকে যেমন পুষ্টির চাহিদা মেটাবে, অন্যদিকে হতে পারে বাড়তি আয়ের উৎস।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব শুভজিত রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাবা ফারজানা ইয়াছমিন এবং বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা।

ফল মেলায় বিভিন্ন ব্লক ও কৃষক প্রতিনিধিরা অংশ নেন। মেলায় দেশীয় ফল প্রদর্শনী, চারার স্টল, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ফলদ বৃক্ষ রোপণের পরিকল্পনা বিষয়ে তথ্য বিনিময় অনুষ্ঠিত হয়।

এই মেলা আগামী তিন দিন ব্যাপী চলবে, যেখানে দর্শনার্থীরা দেশি ফল সম্পর্কে সচেতনতা অর্জনের পাশাপাশি গাছ লাগানোর অনুপ্রেরণাও পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991