
মোঃ রাকিবুল ইসলাম | সিনিয়র রিপোর্টার:-
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন হলে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দৈনিক সচেতন বাংলাদেশ পত্রিকার উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার মহাসচিব মোঃ মইনুর রশীদ চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ খেরশেদ আলম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ মাহবুবুল আলম সালেহীন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার যুগ্ম মহাসচিব মোঃ মোস্তফা কামাল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ আতাউর রহমান, মোঃ ইকবাল হোসেন, নূর-এ-আলমসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা মরহুম আরাফাত রহমান কোকোর জীবন, কর্ম ও অবদানের স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।