রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

দোয়ারীপাড়ায় মতবিনিময় সভা: নির্বাচিত হলে সকল সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার এস এম রফিক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তবে দোয়ারীপাড়াসহ দেশের প্রতিটি এলাকার সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ।”

তিনি এ প্রতিশ্রুতি দেন পল্লবীর নিজ নির্বাচনী এলাকা দোয়ারীপাড়ায় আজ সোমবার সন্ধ্যায় আয়োজিত এক মতবিনিময় সভায়। দোয়ারীপাড়া ও আনবিক শক্তি এলাকার স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক আরও বলেন, “আপনাদের পরামর্শ, মতামত ও সহযোগিতা নিয়েই আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই। মাদকের বিষয়ে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”

সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লা দোয়ারীপাড়ার পানির সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করেন। দাধন শেখ ও ইসমাইল হোসেন দোয়ারীপাড়ায় একটি স্থায়ী বাজার স্থাপনের দাবি জানান।

রুমা বেগম নিজেকে একজন দলীয় কর্মী পরিচয় দিয়ে দলীয় সহযোগিতা চান।
জুয়েল ইসলাম মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূলের পাশাপাশি একটি বাজার স্থাপনের দাবি জানান।
দ্বীন মোহাম্মদ পূর্ণবাসিত প্লট ক্ষতিগ্রস্তদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার দাবি তোলেন।

স্থানীয় বাসিন্দা মোঃ মিলন পুলিশি হয়রানি থেকে মুক্তি চান এবং মোস্তফা কামাল বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
কামাল হোসেন ড্রেনেজ ব্যবস্থা ও ইস্টার্ন হাউজিং সংযোগ কালভার্ট নির্মাণের জন্য সহযোগিতা চান। জাহিদুল হক শুভ স্থানীয়ভাবে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং খেলাধুলার জন্য মাঠের দাবি জানান।

সভাপতির বক্তব্যে আমজাদ হোসেন মোল্লা বলেন, “এলাকাবাসী আপনাকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ।” তিনি পুনর্বাসনের প্লট সংক্রান্ত দাবিসহ সব দাবিতে আমিনুল হকের সহযোগিতা চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991