শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

ধনবাড়ী উপজেলার মাসিক আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৮২ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার, দেলোয়ার হোসেন:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা মিটিং বুধবার (১২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে । ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মাহমুদ । মাসিক আইন শৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার উত্তম কুমার সরকার, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাসান সোহান সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য । ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন, ” এখন পর্যন্ত আপনাদের সকলের সহযোগিতায় ধনবাড়ী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । আমাদের ধনবাড়ী থানা পুলিশ ছোট বড় সকল ধরনের অপরাধ দমনে সদা তৎপর । মাদক, জুয়া , চুরি সহ যে কোন অপরাধের বিষয়ে সঠিক তথ্য পাওয়া মাত্রই পুলিশ অভিযান পরিচালনা করে । আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ধনবাড়ীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি লাভ করবে”। ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাসান সোহান আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধনবাড়ীর আইন শৃঙ্খলা উন্নতিতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন । এর মধ্যে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকা যানজট মুক্ত রাখা , মহাসড়কের দুই পাশে ফুটপাত দখলমুক্ত রাখা , কেন্দুয়া রোড যানজট মুক্ত রাখা , মার্কেট এলাকায় পুলিশের টহল এর ব্যবস্থা করা, ধনবাড়ী বাসস্ট্যান্ডে বাঁশের তৈরি রোড ডিভাইডার শক্তপোক্ত করা, বিকট শব্দে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করা প্রভৃতি । উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ সকলের মতামত মনযোগ সহকারে শুনে ধনবাড়ীর আইন শৃঙ্খলা উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তের কথা জানান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991