শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মোঃ-শফিকুর রহমান

ধানমন্ডিস্থ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি)-তে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় আইএসটি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও আইএসটির পরিচালক (প্রশাসন) এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. সালেহ মুহাম্মদ রফিক। স্বাগত বক্তব্য দেন আইএসটির অধ্যক্ষ অধ্যাপক এম এ মজিদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইএসটির গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. আবু দারদা, স্নাতক পূর্বের ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব ও আইএসটির ছাত্র উপদেষ্টা ফরিদা নাসরিন, সাবেক সচিব আবু সাঈদ চৌধুরী, ক্রাউন ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক মামুনুর রশিদ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক জাকির হোসেন।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আইএসটির প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সাবেক ডিন ইমেরিটাস অধ্যাপক ড. শাহিদা রফিকের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী অধ্যাপক ড. আব্দুস সালাম এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। আইএসটির আধুনিক ও যুগোপযোগী সিলেবাস, শিক্ষার মান, সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রজেক্ট এক্সিবিশন এবং পোস্টার প্রেজেন্টেশন দেখে তিনি অভিভূত হন বলে জানান।

তিনি আরও বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিলেও আইএসটির মতো সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ এবং আধুনিক কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ল্যাব তিনি খুব কমই দেখেছেন। এ জন্য তিনি আইএসটির গভর্নিং বডি, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইএসটির সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রজেক্ট এক্সিবিশন আয়োজনের কথাও জানান তিনি।

এ সময় তিনি জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইএসটির শিক্ষার্থীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি সফটওয়্যার–হার্ডওয়্যার প্রজেক্ট এক্সিবিশন ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. উজ্জল হোসেন এবং সিএসই বিভাগের প্রভাষক তাসমি সুলতানা তমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991