শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

ধানের শীষ প্রতীককে বিজয়ী করুন: ফিংড়ীর জনসভায় আব্দুর রউফ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফিংড়ী ইউনিয়নবাসীর আয়োজনে গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ফিংড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক সরদার।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি তার বক্তব্যে বলেন,> “একটি দল নির্বাচনে জয়ের আশায় অপপ্রচার চালাচ্ছে এবং অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে। এসব অপপ্রচারে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
আমি জয়লাভ করলে ইনশাআল্লাহ সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল পুনরায় চালু করা হবে।”

 

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু,সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল সাধু,জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন,ফিংড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুন্নবী খান বিপু,ফিংড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর,জেলা ছাত্রদল নেতা আতাউর রহমান,ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক টুটুল প্রমুখ।

ফিংড়ী ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উপস্থিতরা ধানের শীষ প্রতীকের ছবি, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সমর্থন প্রদর্শন করেন। বিকাল তিনটার আগেই গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

সভাস্থলে প্রবেশ করেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিংড়ী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু জাফর এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি আকতারুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991