বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

ধানের শীষে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন উপলক্ষে বৈদ্যেরবাজারে যুবদলের বিজয় উৎসব ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১৩৩ বার পঠিত

মুহাঃ সানাউল্লাহ বেপারী, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে জনাব মোঃ আজহারুল ইসলাম মান্নান সাহেব মনোনয়ন পাওয়ায় সোনারগাঁয়ে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে নেতাকর্মীরা। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার ইউনিয়নে যুবদলের উদ্যোগে এক অনাড়ম্বর বিজয় উৎসব ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জনাব আজহারুল ইসলাম মান্নান একজন ত্যাগী, সৎ ও আদর্শবান নেতা। তাঁর নেতৃত্বে সোনারগাঁ বিএনপি নতুনভাবে সংগঠিত হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে। উল্লেখ্য, বিএনপি নেতা মোঃ সেলিম হোসেন দিপুর হাত ধরে এবং আজহারুল ইসলাম মান্নান সাহেবের দিকনির্দেশনায় ২০১০ সালে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের যাত্রা শুরু হয়। শুরু থেকেই খাইরুল ইসলাম কিরণ ও মোঃ রতনের নেতৃত্বে সংগঠনটি সুসংগঠিতভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, মিথ্যা মামলা ও নির্যাতনের মাঝেও এ অঞ্চলের যুবদল ও বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে দৃঢ় অবস্থান ধরে রেখেছেন। তাঁরা বলেন, “আমরা জেল-জুলুমের ভয় না পেয়ে দলের পাশে ছিলাম, আছি এবং থাকবো।” অনুষ্ঠানে বক্তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। শেষে দোয়া মাহফিল ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991