শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

ধামইরহাটে গৃহবধূ হত্যা মামলার আসামি আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পঠিত

 

মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট:   নওগাঁর ধামইরহাটে গৃহবধূ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী বিদ্যুৎ কে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার গোপিরামপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে
র‌্যাবের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ অভিযানিক দল ২৩ মার্চ ২০২৪ তারিখ রাতে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন গোপিরামপুর এলাকা হতে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী উপজেলার গাংরা গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ বিদ্যুৎ (৪৪) কে গ্রেফতার করেছে র‌্যাব জয়পুরহাট ক্যাম্প।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ ২০২৪ তারিখ ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের নরুল আমিন ওরফে এরশাদ এর স্ত্রী মহসিনা খাতুন ওরফে আয়না (৩০) কে ভোর রাতে বাড়ীর পূর্ব পার্শ্বে একটি আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরবর্তীতে পরিবারের লোকজন থানা পুলিশ কে খবর দিলে সকালে পুলিশ লাশ উদ্ধার করে উল্লেখ্য, মৃত আয়না আক্তারের সাথে তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজনের ছোট খাটো বিষয়ে বিরোধ লেগেই থাকতো। এই বিরোধের জের ধরে তাকে মারপিটের করে শ্বাসরোধে মেরে ফেলে বসত বাড়ির আম গাছে গলায় লাইলনের রশি পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানান মৃতের স্বজনরা। মৃতের চাচা আব্দুল হালিম বাদী হয়ে ধামইরহাট থানায় ভাতিজিকে শ্বাসরোধে হত্যার দ্বায়ে ০৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার হওয়ার পর থেকেই র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী বিদ্যুৎ কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অদ্য ২৩ মার্চ ২০২৪ তারিখ নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন গোপিরামপুর এলাকা হতে বিদ্যুৎ কে গ্রেফতার করতে সক্ষম হয় বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ওসি হাবিবুর রহমান তিনি বলেন আটককৃত আসামি আমরা বুঝে পেয়েছি আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991