শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
ঘোষনা
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামরাইয়ে ইট ভাটা ও কয়লা তৈরির চুল্লি ধ্বংস, ৬ লক্ষ টাকা জরিমানা 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৬৮ বার পঠিত

মামুন আহমেদ (জয়)স্টাফ রিপোর্টারঃ হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের অভিযানে মেসার্স এইচ এম বি ব্রিকস নামে অবৈধ ইটভাটা ও কয়লা তৈরির ১৮ টি চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। সেই সাথে ইট ভাটার মালিককে ৫ লক্ষ টাকা ও কয়লা তৈরির কারখানার মালিককে ১ লক্ষ টাকাসহ মোট ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

 

শনিবার(২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

 

জানা যায়, উপজেলার ভাড়াড়িয়া ইউনিয়নের মেসার্স এইচ এম বি ব্রিকস ভেঙে দিয়ে ইট উৎপাদন বন্ধ করে দেয় এবং ভাটার মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

অপরদিকে, উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামিম হোসেন ফারুকের অবৈধ কয়লা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৯ টি চুল্লি ধ্বংস করা হয় এবং নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ফরহাদ হোসেনের আরো ৯ টি কয়লা তৈরির চুল্লি ধ্বংস করে দেওয়া হয়েছে।

 

কয়লা তৈরির ধোঁয়ায় পরিবেশ দূষণসহ গবাদিপশু মারা যাওয়ারও ঘটনা ঘটেছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের অনুমোদন বিহীন ইট ভাটা মেসার্স এইচ এম বি ব্রিকস ভেঙে দেয়া হয়েছে এবং আইনগত ভাবে নিষিদ্ধ স্থানে ভাটা স্থাপনের জন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে ১৮ টি কয়লা তৈরির চুল্লিও ধ্বংস করা হয়েছে।

 

প্রসঙ্গত, এই পর্যন্ত ৮ টি ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ২ টি ইট ভাটার মালিককে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991