শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

নওগাঁয় শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

সোহেল রানা স্টাফ রিপোর্টার:

নওগাঁতে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) যোহর নামাজ শেষে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

গায়েবানা জানাযায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, নওগাঁ সদর-৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী জাহিদুল ইসলাম ধুলু, নওগাঁ সদর-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আ. স. ম. সায়েম, জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমির ও নওগাঁ-৪ আসনের এমপি প্রার্থী আব্দুর রাকিব। আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গায়েবানা জানাযা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবিরোধী ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়ার কারণেই শহীদ শরিফ ওসমান হাদিকে শহীদ হতে হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, এ ধরনের হত্যাকাণ্ড গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991