শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

নওগাঁর পত্নীতলায় ব্যাটালিয়ন ১৪ বিজিবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ২৭৭ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর পত্নীতলায় উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (০৮ জানুয়ারি) সকালে ১৪ বিজিবির সদর দপ্তরে মিলাদ মাহফিল, দোয়া মুনাজাত, তোবারক বিতরণ, পতাকা উত্তোলন বিশেষ দরবার এবং দুপুরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি, ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি, ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর মুছলেহ উদ্দিন এবং জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজ এর এ্যাডজুটেন্ড মেজর লুৎফুন নাহার মাসুমা। পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পত্নীতলা ব্যাটালিয়নের সকল স্তরের সৈনিকবৃন্দ প্রমূখ।
বিকেলে প্রীতি ভলিবল খেলা এবং সন্ধ্যায় “ সীমান্তে উল্লাস” সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ ১৯৬৭ সালের ০৮ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিং এর তৎকালীন ইপিআর এর ১৪তম উইং হিসেবে বর্তমান পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ ১৯৬৭ সাল হতে অদ্যাবধি এই ব্যাটালিয়ন সরকার কর্তৃক অর্পিত সকল দায়িত্ব এবং দেশমাতৃকার সীমান্ত রক্ষার মত পবিত্র দায়িত্ব অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে আসছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই ব্যাটালিয়নের ৩৫ জন বিভিন্ন পদবীর সৈনিক শহীদ হন এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যায় দায়িত্ব পালনকালে তথাকথিত শান্তিবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ০২ জন সৈনিক শাহাদাৎ বরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991