রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পঠিত

 

এম,এ,মজিদ নওগাঁ প্রতিনিধিঃ

​নওগাঁর মান্দায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর মান্দা উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫” বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।​আচরণবিধি রক্ষায় প্রশাসনের বিশেষ অভিযান ​উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বিধিনিষেধ মানা হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করছেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।নির্বাচনী ব্যানারের আকার বিধিমালা অনুযায়ী সঠিক আছে কি না তা যাচাই ও ​জনসভার নির্ধারিত সময়ের বাইরে এবং উচ্চশব্দে মাইক বাজানো নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়ে ​কর্মকর্তাদের তৎপরতা
​অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। তিনি বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেন এবং ব্যানারের মাপ পরীক্ষা করে দেখেন। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এ প্রসঙ্গে বলেন,​”সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো অবাধ ও নিরপেক্ষ পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চাই। কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য বা আচরণবিধি লঙ্ঘন সহ্য করা হবে না। জনমনে স্বস্তি বজায় রাখতে আমাদের এই তৎপরতা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।​প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং নির্বাচনী প্রচারণায় একটি সুশৃঙ্খল পরিবেশ পরিলক্ষিত হচ্ছে।​একই সাথে তিনি,”সকলকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫” বিস্তারিত পড়ে সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার বিষয়ে অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991