শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধুর ওপর হামলা বাড়ি ভাংচুর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৮৯ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ-জমি নিয়ে বিরোধের জেরে নওগাঁয় বাড়ীর প্রাচীর ভাংচুরসহ গৃহবধুর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নওগাঁ পৌর এলাকার চকএনায়েত দক্ষিণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় (১৯ অক্টোবর) বুধবার নওগাঁ

সদর মডেল থানায় ভুক্তভোগী জাহিদুল ইসলাম (উজ্জল) একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ পৌর এলাকার চকএনায়েত দক্ষিণপাড়া মহল্লার মৃত
ইয়াবুক আলী সরদারের ছেলে জাহিদুল ইসলাম (উজ্জল) পৌত্রিক সূত্রে পাওয়া জমিতে পাকা
বাড়ী নির্মাণ করে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি প্রাচীর
সংস্কার করে নতুন করে কাজ করছেন। কিন্তু প্রতিবেশী শহিদুল ইসলাম (লিটন) নিজের
জমি দাবি করে সিয়ামসহ ৮/৯ জন বাহিনী নিয়ে এসে নির্মাণ কাজ বন্ধ করতে
বাঁধা প্রদান করেন।
এসময় উজ্জলের স্ত্রী মোছা: রিভা, মা জাহানারা ও শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ
করে প্রাচীর ভাংচুর করে। পরে শ্রমিকদের মারপিট করা হয়। এসময় স্ত্রী ও মা প্রতিবাদ
করায় তাদের এলোপাতারি মারপিট করে জখম করা হয়।
তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে লিটন তার দলবল নিয়ে ভয়ভীতি
প্রদর্শন করে খুন-জখম করার হুমকি দিয়ে চলে যায়। আহত গৃহবধু রিভা নওগাঁ সদর
হাসপাতাকে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কের মধ্যে আছে।
ইতিপূর্বে জাহিদুল ইসলাম (উজ্জল) কে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগে দুই
জনের নাম উল্লেখ করে ২০১২ সালের ৫ আগষ্ট থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা
হয়েছে।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের কাজে লাগিয়ে দিয়ে বাহিরে ছিলাম। পরে
জানতে পারি প্রতিবেশি শহিদুল ইসলাম (লিটন) বাড়ীর প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করা
সহ ভাঙচুর করে। স্ত্রী ও মা প্রতিবাদ করায় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক
পর্যায়ে স্ত্রীকে তারা এলোপাতারি মারপিট করে রক্তাক্ত করে। আমার অসুস্থ্য বৃদ্ধ মাকেও
মারপিট করা হয়। স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে
আছি। যে কোন সময় পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে।
এ ব্যাপারে অভিযুক্ত শহিদুল ইসলাম (লিটন) বলেন, আমার নিজ নামিয় জমিতে উজ্জল
প্রাচীর নির্মাণ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে কাজে বাঁধা
প্রদান করা হয়। সেখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি। কাউকে মারপিট করা হয়নি।
তারাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বাড়ী ঘর ভাংচুর করা হয়নি। তারাই ভাংচুর করে
আমাকে ফাঁসানোর জন্য থানায় অভিযোগ করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন,
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991