শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

নওগাঁয় ট্রাক ও সিএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

হুমায়ূন আহমেদ
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁ শহরের পার-নওগাঁ টিএনটি পাড়ায় আবাসিক এলাকায় ট্রাক ও সিএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ ১২/০৩/২০২০ইং তারিখ শনিবার দুপুরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করে। ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র সারোয়ার তানজীদ সম্রাট, ৯ নং পৌর কাউন্সিলর আসাদুজ্জামান সাগর, ৮নং পৌর কাউন্সিলর রবিউল ইসলাম রুবেলসহ, স্থানীয় বাসিন্দা মিতা খাতুন, জাভেদ হোসেন প্রমুখ মানববন্ধনে নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র সারোয়ার তানভীর সম্রাট বলেন, এটি একটি আবাসিক এলাকা। এখানে ট্রাক ও সিএনজি টার্মিনাল গড়ে তোলা হলে এলাকার পরিবেশ বিনষ্ট হবে, এখানে অনেক মানুষের সমাগম হবে। যা

আবাসিক এলাকার সার্বিক পরিবেশের জন্য হুমকি স্বরুপ। গত জানুয়ারি মাসের ০৭/০৩/২০২২ইং তারিখে ১৪বিঘা সরকারি জমিতে ট্রাক ও সিএনজি টার্মিনাল নির্মানের অনুমতি দেয় জেলা প্রশাসন। এর আগে এলাকার মানুষ বার বার এটার বিরোধিতা করে আসছে তবুও ট্রাক ও সিএনজি টার্মিনাল নির্মানের অনুমতি দেয়া হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে টার্নিমাল নির্মান বন্ধ করা হোক। প্রয়োজনে এখানে পার্ক বা কবরস্থান নির্মান করা হোক। পৌর কাউন্সিলর রবিউল ইসলাম রুবেল বলেন, এখানে ট্রাক ও সিএনজি টার্মিনাল নির্মান অযৌক্তিক। কিভাবে জেলা প্রশাসন সরকারি জমিতে অনুমতি দিলো বুঝলাম না। এখানে সরকারি প্রায় ১৪বিঘা জমি আছে। এখানে ট্রাক ও সিএনজি টার্মিনাল নির্মানের অনুমতি বাতিল করে আব্দুল জলিল শিশু পার্ক, শেখ রাসেল শিশু পার্ক বা সরকারি কবরস্থান নির্মান করা হোক। যদি ট্রাক ও সিএনজি টার্মিনাল নির্মান বন্ধ না করা হয়, তবে আগামীতে এলাকাবাসী তীব্র আন্দোলনে নামবে। জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আসিকুজ্জামান আশিক বলেন, জানুয়ারি মাসের ০৭/০৩/২০২২ইং তারিখে সরকারী প্রায় ১৪ বিঘা জমি জেলা ট্রাক পরিবহন মালিক সমিতির কাছে হস্তান্তর করেন সাবেক জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। বর্তমানে মাটি ভরাট করে ট্রাক ও সিএনজি টার্মিনাল নির্মান কাজ চলছে। শহরবাসীকে যানজট থেকে মুক্তি দিতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। এখন যারা বাঁধা দিচ্ছে বা আপত্তি জানাচ্ছে তাদের হয়তো কোন অসৎ উদ্দেশ্যে আছে। জেলা ট্রাক পরিবহন মালিক সমিতির সাধারণত সম্পাদক শেখ মোঃ ফরিদ উদ্দীন বলেন, শহরের ভিতর দিয়ে যে প্রধান রাস্তা তা অনেক ছোট। আর এই জন্য শহরে অনেক যানজট দেখা যায়। শহরের মধ্যে কোন টার্মিনাল না থাকায় রাস্তার ধারে ট্রাক ও সিএনজি সহ অন্যান্য যানবাহন রাখার জন্য যানজটের সৃষ্টি হয়। আর এ টার্মিনালটি চালু হলে শহরের যানজট অনেকটাই কমে যাবে। যার কারনেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ১৪বিঘা সরকারি জমিতে ট্রাক ও সিএনজি টার্মিনাল নির্মানের জন্য জমি দেয়া হয়েছে। এখন গুটিকয়েক মানুষ কেন আপত্তি জানাচ্ছে তা বুঝলাম না। শুধু আমাদের সুবিধার জন্য নয়, শহরবাসী যাতে যানজট থেকে মুক্তি পায় তার জন্য টার্মিনাল নির্মান করা হচ্ছে। যেহতু আমাদের জায়গাটি হস্থান্তর করা হয়েছে যার কারনে আমরা টার্মিনাল নির্মান করছি। নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায় জানান, গত জানুয়ারি মাসের শুরুতে পার-নওগাঁ টি এ্যান্ড টি অফিসের পাশে সরকারী প্রায় ১৪ বিঘা জমি জেলা ট্রাক পরিবহন মালিক সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে। শহরের যানজট নিরসনে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে স্থানীয় এলাকাবাসী ও

জনপ্রতিনিধিদের সমন্বয়েই জায়গাটি হস্তান্তর করা হয়। সে সময় তো এলাকাবাসীর কোন বাঁধা বা আপত্তি ছিল না। এখন যদি এলাকাবাসীর আপত্তি থাকে তাহলে আমাদের লিখিতভাবে জানালে পরবর্তী কি প্রদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে আলোচনা করে সিন্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991