শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২২৮ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম ধামইরহাট নওগাঁ অফিসঃ

নওগাঁ জেলা গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের অভিযানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় সমগ্র জেলা ব্যাপী অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসামি আটক করেছে এই টিমটি।

মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি ইনচার্জ হাসমত আলী এসব তথ্য দিয়েছেন,গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছিল যে, নওগাঁ জেলা হইতে চুরি করা মোটরসাইকেল নওগাঁর বিভিন্ন স্থানে কম মূল্যে বিক্রয় করে আসছিল একটি চক্র।

অপরাধ নির্মূল করার লক্ষ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের দিক নির্দেশনায় ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ মোটরসাইকেল চুরি এবং বিক্রয়কারীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখে। অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান পিপিএম এর পরিকল্পনায় জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ সমগ্র জেলা ব্যাপী অভিযান কার্যক্রম পরিচালনা কালে নওগাঁ পৌরসভার দয়ালের মোড় কাঁচা বাজার এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় এর গোপন সংবাদ পেয়ে গত ১০/০৭/২০২৩ খ্রিঃ তারিখ রাত্রি ০২.০৫ ঘটিকায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হাশমত আলীর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ দয়ালের মোড়স্থ কাঁচা বাজারের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ০১। এসএম গোলাম রাব্বানী উরফে লাল চাঁন (৩৫), পিতা-মৃত মেহের আলী, সাং-খাস নওগাঁ (চক ইলাম),০২।মোঃ রবিউল আওয়াল (২৩),পিতা-মোঃ রাজু মিয়া, সাং-চক মুক্তার, উভয় থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁদ্বয়কে ধৃত করে তাদের হেফাজত হইতে ০২(দুই)টি চোরাই মোটরসাইকেল জব্দ করেন। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করে তাদের দেয়া তথ্য মতে উক্ত টিম পার নওগাঁ শান্তিনগর এলাকার মোঃ ফজলু মিয়ার ছেলে মোঃ নাহিদ হাসান (২৫)কে ধৃত করে। উক্ত সময়ে মোঃ নাহিদ হাসান (২৫)এর হেফাজতে থাকা আরো ০২(দুই)টি মোটরসাইকেল জব্দ করেন। আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে দুপুর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন স্থানে তাদের হেফাজতে থাকা ও বন্ধক রাখা আরো ০২(দুই)টি মোটরসাইকেল উদ্ধার করেন।

উল্লেখিত অভিযানে মোট ০৬ (ছয়) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয় এবং ০৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল গুলোর মধ্যে ০২টি Platina 100 cc, ০১টি Discover 100 cc, ০১টি Bajaj CT-100, ০১টি SUZUKI HAYATE এবং ০১টি Hero HF-DELUXE মোটর সাইকেল।

এ বিষয়ে ডিবির ইনচার্জ ওসি হাসমত আলী বলেন, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991