রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

 

সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই নির্বাচনি প্রচারে মাঠে নেমেছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা। প্রচার-প্রচারণার প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে নির্বাচনী এলাকায় ছুটে গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। পাশাপাশি দিচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি। সকাল ১১টায় নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে শহরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীক ধানের শীষে ভোট চান।

অন্যদিকে সকাল ১০টায় সদর উপজেলার মকরামপুর চারমাথা এলাকা থেকে জামায়াতে ইসলামী প্রার্থী আ স ম সায়েম নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেন। এসময় ভোটারদের কাছে উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চান। পরে তিনি বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।

এদিকে সিপিবি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী শফিকুল ইসলামের কাস্তে মার্কার প্রচারণা সদর উপজেলার গাঁজা মাহালের চাকলা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক মাধ্যমে শুরু করেন।

বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু সাংবাদিকদের বলেন, ‘নওগাঁ বিএনপি ও ধানের শীষের ঘাঁটি। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের ধাপ। আমরা শতভাগ আশাবাদী বিজয়ের ব্যাপারে। বর্তমানের নির্বাচনের পরিবেশ পরিস্থিতি রয়েছে। নির্বাচিত হলে যেসব সমস্যা আছে সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’  জামায়াতের প্রার্থী আ স ম সায়েম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন তারা শহরের উন্নয়ন করতে পারেনি। নওগাঁ একটি উন্নয়ন বঞ্চিত শহর। ভোটাররা সুযোগ দিলে যেসব সমস্যা আছে তার স্থায়ী সমাধান করা হবে। নওগাঁকে পরিবেশ বান্ধব মানুষের বসবাসের উপযোগী শহর গড়ে তোলা হবে।’

নওগাঁর ৬টি সংসদীয় আসনে এবার বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্রসহ মোট ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভিন্ন আসনে বিএনপি-জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991