শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

নগরীতে বাইক নিয়ে ছিনতাইকারী মুল হোতা ইয়াসির আরাফাত গ্রেফতার!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ৪১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
বাইকে করে নগরীতে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিলো ইয়াসির আরাফাত। এর আগেও গ্রেফতার হয়েছিলো দু’বার। কিছুদিন বিরতি দিয়ে আবারও নামে ছিনতাইয়ে।

অবশেষে সিসি টিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ণনায় আবারও পুলিশ গ্রেফতার করেছে দুর্ধর্ষ ছিনতাই চক্রের হোতা ইয়াসির আরাফাতকে।

সে নগরীর রাজপাড়া থানা এলাকার অধ্যাপক রাইহানুল ইসলামের ছেলে।

তার দেওয়া তথ্য মতে, শনিবার ৩০ এপ্রিল রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ মিম ও শাওন নামে তার আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে।

বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শহীদুল্লাহ কায়সার জানান, নগরীর ষষ্টীতলা এলাকার মো. টিটু ২৭ এপ্রিল থানায় অভিযোগ করেন, তার মেয়ে সৈয়দা তাসনীন তামান্না মিষ্টি বাড়ি থেকে বের হয়ে ষষ্টীতলা মোড়ে পৌঁছালে একটি কালো রঙয়ের মোটরসাইকেল পেছন থেকে এসে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। ব্যাগে নগদ টাকা ও মোবাইল ফোন ছিল। মামলা থানায় হওয়ার পর পুলিশ তদন্তে নামে।

তদন্ত কর্মকর্তা জানান, ওই এলাকার সিসি টিভির ফুটেজ দেখে ইয়াসির আরাফাতকে শনাক্ত করা হয়। এরপর মহিলা কলেজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে বাদী ও প্রত্যক্ষদর্শীরা চিনতে পারেন। ইয়াসির আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে শনিবার অভিযান চালিয়ে মিম ও শাওনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে বাইক নিয়ে নগরীতে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। সে বাইক নিয়ে ছিনতাই চক্রের মূল হোতা বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

ইয়াসিরের এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে নেশা, জাল টাকার কারবার, ছিনতাই ও মেয়েদেরকে উত্যক্ত করলেও তার বড় ভাই একটি প্রভাবশালী সাংবাদিক সংগঠনের নেতা হওয়ায় সে পারপেয়ে আসছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991