মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পরে আল-আমীনের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

 

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার :

পটুয়াখালীর রাংগাবালীতে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর আল-আমীন (৪০) এর ভাসমান লাশ নদী থেকে উদ্ধার করা করার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাংগাবালীর চর মোন্তাজ ইউনিয়নের মো. আসাদুল প্যাদার ইলিশ জালের ট্রলারে নিহত আল-আমীন মাসিক বেতনে কাজ করতেন। গত ২৩ জুন সোমবার সকাল ৭ টার সময় সাগর থেকে মাছ ধরে ট্রলারটি চর মোন্তাজ লঞ্চ ঘাটের জেটির সাথে নোঙর করে রাখে। সকাল ৯ টার সময় আল-আমীন ট্রলার থেকে নিচে নামার সময় পা পিছলে নদীতে পড়ে যায়। এসময় তিনি মাথায় প্রচন্ড আঘাত পায়।

নদীতে পড়ে যাওয়ার পর আল-আমিনকে উঠতে না দেখে প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে নদীতে নেমে খোজাখুজি করতে থাকে। খোজাখুজি করে কোথাও তার সন্ধান না পেয়ে ডুবুরি এনে এবং স্থানীয়রা জাল টেনে শেষ চেষ্টা করেও আল-আমীনকে উদ্ধার করতে পারেনি।

আল-আমীনের ঘনিষ্ঠ স্বজনসহ স্থানীয়রা অপেক্ষা করতে থাকে নদী পাড়ে। ক্রমশ ভারি হতে থাকে শোকের ছায়া।

আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে আল-আমীনের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হয়।

জানা যায় নিহত আল-আমীন গলাচিপা উপজেলার উত্তর চর বিশ্বাস গ্রামের মো. রিয়াদ খান এর ছেলে। ট্রলারের মালিক আসাদুল প্যাদার কাছে জানতে চাইলে তিনি জানান ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না।

এ সংক্রান্তে রাংগাবালী থানা কতৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানায় নিহত আল-আমীনের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত না করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আল-আমীনের পরিবারসহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991