শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

নবীগঞ্জে ২ যুগেরও বেশি সময় পড়ে শশুর হত্যার ঘাতক সিরাজুলের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩৩২ বার পঠিত

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জে জামাতার হাতে শ্বশুড় খুন হওয়ার ঘটনায় ২৬ বছর পড় জামাতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা আনাদায়ে আরো ৬ মাসের বিনশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী হল, উপজেলার মধ্যসমত গ্রামের মৃত আনফর উল্ল্যাহর পুত্র সিরাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মোস্তুফা মিয়া।

মামলার বিবরণে জানা যায়, রমজানপুর গ্রামের নিহত কৃষক হান্নান মিয়ার কন্যা মিনা আক্তারের সাথে ঘটনার ৬ মাস আগে সিএনজি চালক সিরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের আগেই সিরাজুল অন্য নারীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পারে মিনা। এ নিয়ে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে সিরাজুল ২য় বিয়ে করার জন্য মিনার উপর চাপ প্রয়োগ করতে থাকে।

১৯৯৬ সালের ২২ জুন সকালে পুণরায় সিরাজুল মিনাকে ২য় বিয়ের জন্য চাপ দেয়। এতে মিনা রাজি না হলে তার উপর নির্যাতন চালায় সে। বিষয়টি শুণে মিনার বাবা হান্নান মিয়া মিনার স্বামীর বাড়িতে যায় এবং তাকে বাঁধা দেয়। এসময় সিরাজ ক্ষিপ্ত হয়ে তার শ্বশুর হান্নানকে ফিকল দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশংকা জনক হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী হাদেছা খাতুন বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ সিরাজকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। পরে উচ্চ আদালত থেকে সে জামিনে বেরিয়ে আসে।

দীর্ঘ ২৬ বছর পর ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে এ আদেশ দেয়া হয়। ওই কোর্টের পেশকার মোঃ ফজলু মিয়া জানান, রায়ের আগ থেকেই আসামী পলাতক ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991