সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি:         নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।জানা যায়- সারাদেশের ন্যায় পবিত্র রমজান মাসে নবীগঞ্জ শহরে সিন্ডিকেটের মাধ্যমে বোতলজাত সয়াবিন তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অধিকমূল্যে বিক্রির অভিযোগ ওঠে। এতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।সোমবার দুপুরে পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বানিয়াচং সেনাবাহিনীর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন সহকারে একদল সেনা সদস্য সহযোগীতা করে। অভিযানে প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ওসমানী রোডের আল বারাকা এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা, বানী স্টোরকে ১৫ হাজার, জুনু স্টোরকে ১০ হাজার টাকা ও ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে ভাই-ভাই কসাইখানাকে ৫ হাজার অর্থদণ্ড করা হয়।এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে অর্থদণ্ড করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991