সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ঘোষনা
গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা প্রেস ইনস্টিটিউটে সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত মায়ানমারে পাচারের চেষ্টা: ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক হোয়াইক্যং চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ঝিনাইদহে মাটি ধসে শ্রমিক চাপা, জীবিত উদ্ধার গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়ন দাবিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। হলফনামা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থীদের সম্পদের হিসাব জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই শতাধিক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম কোটচাঁদপুরে নিষিদ্ধ পলিথিনে পরিবেশ বিপর্যয়ের চরম আশঙ্কা নামের মিলেই টেকনাফে মসজিদের মুয়াজ্জিন হত্যা মামলার আসামি মনপুরায় সুস্থ নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গড়তে নৌবাহিনীর বিশেষ ফুট পেট্রোলিং আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ শাহজাহান সদস্য গ্রহণ চলছে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন (B.C.S.S) কেন্দ্রীয় কমিটিতে। প্রশংসার মোড়কে প্রতারণা, দাম্পত্য ভাঙনের নীরব ফাঁদ থেকে সাবধান। মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, জাবেদ আটক

নবীনগরে ট্রাক্ট চাপায় ডাইভারের মৃর্ত্যু

হেবজুল বাহার
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৪৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
১/৪/২২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইট ভর্তি ট্রাক্টর উল্টে দুলাল মিয়া (২২) নামে এক ট্রাক্টর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ওই যুবক উপজেলার নবীনগর নারায়ণপুর গ্রামের গেন্দু মিয়ার ছেলে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে,শুক্রবার আনুমানিক সকাল ৯টার দিকে উপজেলার সাদেকপুর যমুনা ইটভাটা থেকে ইট নিয়ে নবীনগর আসার পথে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ পশ্চিম পাড়া ফিরোজ মিয়ার বাড়ির সামনে একটি অটোরিকসাকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টরটি খালের পাশে পরে গিয়ে একটি গাছের সাথে আটকে য়ায়।
গাড়ির চালক দুলাল মিয়া ওই সময় কিছু বুঝে উঠার আগেই গাড়ি থেকে নামতে না পেরে গাছের ও ট্রাক্টরের চিপায় আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সংবাদ পেয়ে নবীনগর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে দুলাল মিয়ার লাশ উদ্ধার করে। দুলার মিয়ার সাথে থাকা অন্য শ্রমিকরা লাফিয়ে গাড়ি থেকে নেমে জীবন রক্ষা করে।
দুলাল মিয়া পেশাদার ড্রাইভার ছিলেন না বলে জানিয়েছে তার পরিবার।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাত্র আট ফুট প্রস্তের এই রাস্তাটি দিয়ে দিনরাত ইট নিয়ে ট্রাক্টর চলার কারনে বড়বড় গর্ত ও খানাখন্দে তৈরি হয়ে রাস্তা অনেক জায়গা চলাচলের অযোগ্য হয়ে গেছে, প্রায় সময়ই ঘটে নানান দৃর্ঘটনা, তাদের নিষেধ করার পরও তারা এই পথে সারাদিন রাত ইট আনা নেওয়া করে, পৌর মেয়রকে বারবার বলার পরও তিনি কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না।অবিলম্বে এই রাস্তা দিয়ে ট্্রাক্টর চলাচল বন্ধের দাবী করেন এলাকাবাসী।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আমরা যতাযত ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991