শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

নয় ছাত্রজনতা হত্যা মামলায় বানিয়াচঙ্গর সাবেক ওসি দেলোয়ার হোসেন আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫০৬ বার পঠিত

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি:- হবিগঞ্জের বানিয়াচংয়ে গত বছরের ৫ আগস্ট নয় ছাত্র জনতাকে গুলি করে হত্যা মামলায় তৎকালীন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন,সাবেক নাইন মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক(ওসি) তদন্ত মো:আবু হানিফ। ১৪ আগষ্ট (বৃহস্পতিবার)তিনি এই প্রতিবেদককে নিশ্চিত করেন বলেন, ১৩ আগষ্ট(বুধবার) রংপুর জেলা ডিবি পুলিশ রংপুর পুলিশের রেঞ্জ অফিসে পরিদর্শক পদে থাকা দেলোয়ার হোসেনকে কর্মস্থল থেকে তাকে আটক করা হয়েছে। সেখান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যালের নেওয়া হবে বলেও তিনি জানান। উল্লেখ্য,গত বছরের ৫ আগস্ট পর্যন্ত দেলোয়ার বানিয়াচং থানায় পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
ওইদিন বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি গ্যানিংগঞ্জ(নতুন বাজার)প্রদক্ষিণ শেষে মিছিলকারী ৮/১০ হাজার লোক বড়বাজার শহীদ মিনারে জড়ো হন। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিলের একটি অংশ থানার সামনে গেলে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় পুলিশ রাবার বুলেট,কাঁদানে গ্যাস,সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলে চারজনসহ সাতজন নিহত হন। তখন চিত্র ধারণ করতে গেলে বিক্ষুব্ধরা এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করে। পরদিন হাসপাতালে আরেকজন মারা যায়। মোট মৃতের সংখ্যা হয় নয়।
এরপর বিক্ষুব্ধ জনতা থানার উপ-পরিদর্শক (এসআই)সন্তোষ দাসকে উদ্ধারকারী যৌথবাহিনীর হাত থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে।
এই ঘটনায় নয় জন নিহতের পরিবারের পক্ষ থেকে ও থানা পুড়িয়ে সরকারি সবকিছু ধ্বংস করে অস্ত্র গুলাবারুদ লুটপাট এবং এক পুলিশ সদস্য(এসআই) সন্তোষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে আলাদা একটি মামলা সহ পরপর দু’টি মামলা করা হয়।
পরে পুলিশের গুলিতে নিহত হওয়া সাদিকুল হত্যার অভিযোগ এনে তার ছোট্ট ভাইয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন অফিসার ইনচার্জ(ওসি)দিলোয়ার হোসেন পুলিশ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের লোকদের আসামি করে আরেকটি অভিযোগ দায়ের হয়।
এই অভিযোগ এর পর ২য় দফায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর এর প্রতিনিধিদল বানিয়াচং আসেন। পৃথক পৃথক ভাবে ইতোমধ্য ৩০ জনের অধিক লোকজনের সাক্ষ্য নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991