শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

নলডাঙ্গায় দিনমজুরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামের দিনমজুর মোঃ ফায়ের আলী মন্ডলের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টার দিকে মৃত মছির মন্ডলের ছেলে ফায়ের আলীর বসতঘরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে ।
স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ
৩ নং খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহবরাব হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে ততক্ষণে তিনটি টিনশেড মাটির ঘরসহ ঘরের আসবাবপত্র ও যাবতীয় মালামাল পুড়ে যায়।
তিনি জানান, দিনমজুর ফায়ের আলীর পরিবারের প্রায় ১ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার ও শীতবস্ত্র প্রদান করেন।
তিনি আরও জানান, মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার পক্ষ থেকে দুই বান টিন ও নগদ ৬ হাজার টাকা সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান ও স্থানীয় লোকজন।

হঠাৎ আগুনে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে দিনমজুর ফায়ের আলীর পরিবার। স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991