শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

নাটোরের নলডাঙ্গায় ফ্রন্টিয়ার টেকনোলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

মোঃ রাসেল   ব্যুরো প্রধান নাটোর :-তারুণ্যের উৎসবের এবারের প্রতিপাদ্য এসো দেশ বদলাই এসো পৃথিবী বদলাই।

 

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নাটোরের নলডাঙ্গা  উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ কর্মশালা, যার মূল বিষয় ছিল “ফ্রন্টিয়ার টেকনোলজি”। এই কর্মশালার উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদেরকে নতুন প্রযুক্তি বিষয়ে শিক্ষিত করা।

 

০৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১.৩০মিনিটে নলডাঙ্গা  উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্ন্টিরয়ার টেকনোলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রেদুয়ানুল হালিম।

 

কর্মশালায় ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞ বক্তারা বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন ও ট্রেন্ডের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। তারা অংশগ্রহণকারীদের জানান, ফন্টিয়ার টেকনোলজি যেমন: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ব্লকচেইন, রোবোটিক্স এবং ডেটা সায়েন্সের মতো ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে তরুণদের কীভাবে দক্ষতা অর্জন করা যায়।

 

কর্মশালায় উপজেলা এলাকার শতাধিক শিক্ষার্থী, প্রযুক্তি উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা বলেন, “আজকের তরুণরা আগামী দিনের প্রযুক্তি খাতের নেতা হতে পারে। তাদের জন্য এ ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের নতুন প্রযুক্তির জ্ঞান অর্জন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে সহায়তা করবে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “প্রযুক্তি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মধ্যে তরুণদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে আমরা উন্নত সমাজ গড়তে সাহায্য করতে পারি। এই ধরনের কর্মশালা তাদের দক্ষতা ও আগ্রহের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজ সেবা অফিসার সুমন সরকার,ফ্রীল্যাংসিং আইটির স্বত্বাধিকারী মাহামুদুল হাসান আশিক, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা রেজাউল করিম।

আরও  উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ রাসেল, যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী (কাম কম্পিউটার)মোঃ সবুজ,অফিস সহায়ক মোঃ মাহমুদ প্রমুখ।

এ কর্মশালাটি ছিল তরুণদের জন্য এক বিশেষ সুযোগ, যা তাদেরকে আধুনিক প্রযুক্তি বিষয়ক শিক্ষা এবং ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991