শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

নাটোরের বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার, ট্রাক জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

 

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :  নাটোরের বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার, ট্রাক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হোসাইন।

পুলিশ সুপার জানান, নাটোর থানার বনবেলঘড়িয়া বাইপাস শান্তি ফিলিং স্টেশনের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে নীল রংয়ের একটি পিকআপ গাড়ীকে থামানোর জন্য সংকেত দিলে পিকআপ গাড়িটি গতি কমানোর সাথে সাথে উক্ত গাড়িতে থাকা লোকজন গাড়ি থেকে নেমে দিক বিদিক দৌড়ে পালানোর কালে ঘটনাস্থল হতে ০৭ (সাত) জনকে ধরা হয়।

এ ঘটনায় আটঘরিয়া হায়দারপুর নতুনপাড়া এলাকার মৃত বেলাল মৃধার ছেলে মাহতাব মৃধা, একই এলাকার মৃত বেলাল মেধার ছেলে মোবারক হোসেন, পাবনা সদর থানার দক্ষিণ মাসুমপুর এলাকার আব্বাস আকবর আলীর ছেলে লিটন ড্রাইভার, সিরাজগঞ্জের বেলকুচি থানার উত্তর চন্দনগাতী এলাকার হামিদ শেখের ছেলে হাফিজুর রহমান, পাবনা চাটমোহর খৈরাস গ্রামের শাহজাহান মৃধার ছেলে আলতাফ মৃধা,গাজীপুরের জয়দেবপুর চানমিয়া বেপারীর ছেলে জামির হোসেন, পাবনা কামারগাঁ মালঞ্চী এলাকার নবাব আলীর ছেলে হেলাল।

এসময় তাদের কাছ থেকে ৪ টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের ৭ টি তামার কয়েল, ১ টি হলুদ রংয়ের কাটার,১ টি প্লাষ্টিকের পাইপ (যা বৈদ্যুতিক ফেইজ ফেলার কাজে ব্যবহৃত), ২টি লোহার রড, বৈদ্যুতিক তার (লাল ও কাল রং) ১২ (বার) গজ, নাইলনের (লাল ও সাদা রং) ০২ টি রশি, ১ টি নীল রংয়ের পিকআপ আলামত হিসেবে জব্দ করা হয়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991