শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

নাটোরের সিংড়ায় স্বর্ণের নকল মূর্তি বিক্রির দায়ে সাত প্রতারক চক্র আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৮৪ বার পঠিত

মারুফ আহমেদ নাটোরঃ

নাটোরের সিংড়ায় নকল স্বর্ণের মূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার (২০ নভেম্বর) রাতে সিংড়া উপজেলার পিপলসন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২১ নভেম্বর) সকালে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, মহির উদ্দিন প্রমানিকের ছেলে মন্টু (৪০), মুকুল (৪৪) ও শফিকুল (৩০), মৃত ছহির উদ্দিনের ছেলে রজিম আহম্মেদ(২২), মৃত আজাহার আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০), এবং মৃত আবু বক্করের ছেলে আনোয়ার হোসেন (৩৮), সেকেন্দার প্রামানিকের ছেলে জাহিদুল ইসলাম(৫৫)। এসময় তাদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি, ৯টি মোবাইলসহ সিম কার্ড জব্দ করা হয়।

 

র‌্যাব জানায়, রোববার রাতে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপলসন দড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নকল স্বর্ণের মূর্তি বিক্রির সংঘবদ্ধ প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি, ৯টি মোবাইলসহ সিম কার্ড জব্দ করা হয়।এদের মুলত কাজ মানুষকে লোভ দেখিয়ে অর্থআত্মসাৎ করা মুল পেশা।

 

গ্রেফতাকরা বিভিন্ন সময়ে মানুষের কাছে স্বর্ণ মূর্তি বলে নকল মূর্তি বিক্রয় করে আসছিল। কিছুদিন আগে এক ভুক্তভোগীর কাছে ২ লাখ ২০ হাজার টাকায় স্বর্ণের মূর্তি বলে নকল মূর্তি বিক্রি করে প্রতারণা করে। পরে তারা পরীক্ষা করে জানতে পারে মূর্তিটি নকল। পরে রোববার বিকেলে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে প্রতারক চক্রের সদস্যরা ভুক্তভোগীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়। পরে ভুক্তভোগী জীবন রক্ষার্থে সেখান থেকে পালিয়ে সিংড়া জামতলা বাজারে এসে র‌্যাবের টহল দলকে দেখতে পেয়ে বিষয়টি তাদের জানান। পরে র‌্যাব তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

র‌্যাব আরও জানায়, পরে গ্রেফতাররা স্থানীয় লোকজনের সামনে স্বীকার করে যে, তারা দেশের বিভিন্ন এলাকার মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে রঙ করা পুতুলকে স্বর্ণের পুতুল বলে বিশ্বাস করিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণ করে আসছিল। পরে সিংড়া থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991