শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

নাটোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ পালিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

মোঃ রাসেল শেখ ব্যুরো প্রধান নাটোর

১০ ডিসেম্বর, যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ পালন করেছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড নাটোর জেলা আঞ্চলিক শাখা।

বুধবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়, যা মানবাধিকার বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম মুক্তা। র‌্যালি শেষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড নাটোর জেলা শাখার সভাপতি ও আজীবন সদস্য মোঃ আব্দুস শহীদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সংস্থার আইন উপদেষ্টা এডভোকেট আমিনুল ইসলাম (আমান), সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল আলম রুপক, সহ-সভাপতি বজলুর রহমান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ,মানবাধিকার বাস্তবায়ন সংস্থার গুরুদাসপুর উপজেলা সভাপতি এডভোকেট রাশিদুল ইসলাম, নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক লাখো কন্ঠের নাটোর প্রতিনিধি মোঃ রেজাউল করিম মিন্টু।

এছাড়াও খাঁন ফাউন্ডেশন (ডিপিও) শাহীনা লাইজু সহ প্রতিনিধিবৃন্দ, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের প্রতিনিধি মোঃ মুক্তা, আশা এনজিওর প্রতিনিধি মোঃ খলিলুর রহমানসহ বিভিন্ন মানবাধিকারকর্মী এনজিও কর্মী ও অতিথিরা র‌্যালিতে অংশ নেন।

বক্তারা বলেন, “মানবাধিকার আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। সমমর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত না হলে প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।”
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি মানবাধিকার রক্ষায় সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991