শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

নাটোরে চাঞ্চল্যকর অভিযোগ- বিয়ের আগেই গর্ভবতী ছিলেন স্ত্রী 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৮১ বার পঠিত

 

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর

নাটোরের গুরুদাসপুরে এক ব্যতিক্রমধর্মী প্রতারণার মামলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ের মাত্র চার মাসের মাথায় স্ত্রীর গর্ভে সাত মাসের সন্তান থাকার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চন্দ্রপুর গ্রামের লাল মিয়ার ছেলে ফিরোজ আলী ও গুরুদাসপুরের এক তরুণী শিমলা আক্তার রিয়ার মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাসের পরিচয়ের পর, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তবে, সম্প্রতি ফিরোজের স্ত্রী রিয়া তাকে জানায় যে সে সন্তানসম্ভবা। এ খবর শোনার পর, সন্দেহ হলে ফিরোজ আলী নাটোর আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারে স্ত্রীকে নিয়ে যান।

চিকিৎসা কেন্দ্রের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ১৭ এপ্রিল তারিখে করা স্ক্যানে দেখা যায়, রিয়ার গর্ভে ২৮ সপ্তাহ বয়সী (প্রায় সাত মাসের) সন্তান রয়েছে। অর্থাৎ, বিয়ের আগেই ওই নারী গর্ভবতী ছিলেন।

এই ঘটনায় প্রতারিত বোধ করে ফিরোজ আলী গুরুদাসপুর আমলী আদালতে প্রতারণা, জালিয়াতি, ব্ল্যাকমেইল এবং ব্যভিচারের অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার নম্বর ২১৩/২৫ (গুরু)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার স্ত্রী রিয়া বিয়ের পূর্বেই রাব্বি নামের এক যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তার সঙ্গে পালিয়ে যান। রাব্বির বাড়িও গুরুদাসপুর উপজেলায়।

বাদীর অভিযোগে বলা হয়েছে, তিনি শুধু প্রতারিতই হননি, মানসিকভাবেও ভেঙে পড়েছেন।

এই ব্যতিক্রমধর্মী মামলাটি এখন নাটোরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991