শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

নাটোরে নকল স্বর্ণের মূর্তি বিক্রির দায়ে ১জনকে আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৫৮ বার পঠিত

মারুফ আহমেদ নাটোর:

নাটোরের সিংড়া থেকে নকল স্বর্ণের মূর্তি বিক্রির দায়ে এক জনকে আটক করেছে র‌্যাব। ২৮ নভেম্বর সোমবার নাটোরের সিংড়া উপজেলার আয়েশ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রফিকুল ইসলাম অফিজ (৫০) ও তার স্ত্রী রূপজান (৪৫)।

 

 

তারা সিংড়া উপজেলার পিপলসন দড়িপাড়া এলাকার বাসিন্দা। নাটোর র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম অফিজের চক্রের সাত সদস্য দেশের বিভিন্ন মাজারে আসা মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। এই সখ্যতার পরিপ্রেক্ষিতে তাদের বাড়িতে নকল স্বর্ণের মূর্তি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়

 

 

এরই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর নাটোরের লালপুর উপজেলার সালামপুর এলাকার তরিকুল ইসলামকে নিজ বাড়িতে ডাকেন অফিজের স্ত্রী রূপজান। তরিকুল ওই বাড়িতে গেলে প্রতারকচক্রের সদস্যরা একটি স্বর্ণের মূর্তির নিচের অংশ কেটে স্বর্ণকারের দোকানে পরীক্ষার জন্য বলেন। তরিকুল মূর্তির কাটা অংশ স্বর্ণের দোকানে পরীক্ষা করলে দোকানদার স্বর্ণ বলে জানালে প্রতারকরা তার কাছে এটি দুই লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন।

 

 

 

টাকা গ্রহণের পর প্রতারকরা মূর্তিটি বদলে পিতলের মূর্তি তাকে হস্তান্তর করেন। পরে গত ২০ নভেম্বর তরিকুল এটি নকল নিশ্চিত হলে মূর্তিটি ফেরত দিয়ে টাকা চাইলে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ২১ নভেম্বর তরিকুল সিংড়া থানায় প্রতারকদের বিরুদ্ধে মামলা করেন।পরে তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991